চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ১৩.৫৮ কোটি টাকা। ১,৮৬৭টি লেনদেনের মাধ্যমে মোট ৩৭.৭৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচত ৯৮.৭৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৭০২.৭৩ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৯.৯২ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০০.৬২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৫.১৫ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯৩.০৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ২.০৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,২২৬.৫১। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯১৩,৩৭৩.৮৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৭৮,২৩৫.৯১ কোটি টাকা। সিএসইতে ৬২৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৯টির, এর মধ্যে দাম বেড়েছে ৮০টির, দাম কমেছে ১০৫টি আর অপরিবর্তিত রয়েছে ২৪টির।








