ঈদে আসছে ‘তোমাদের গল্প-২’

| শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

গত বছর ঈদে পারিবারিক গল্পে ইউটিউব ফিল্ম ‘আমাদের গল্প’ ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। বিশেষ করে পরিবারের সম্পর্কের আবেগ, টানাপড়েন, সুখ, দুঃখ, আনন্দের অনুভূতিগুলো ছুঁয়ে যায় দর্শকদের। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত ফিল্মটির এখন পর্যন্ত ইউটিউবে দর্শক ৪৭ মিলিয়ন ছাড়িয়েছে। নতুন খবর হলো, আসছে ঈদের জন্য প্রায় একই টিম নিয়ে তৈরি হচ্ছে ইউটিউব ফিল্মটির সিক্যুয়াল। নাম রাখা হয়েছে ‘তোমাদের গল্প২’।

বেশ জোরেশোরেই এর নির্মাণকাজ চলছে। বরাবরের মতো এটিও পারিবারিক গল্পেই নির্মিত হচ্ছে। প্রধান দুই চরিত্রে অভিনয় করছেনফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। এ ছাড়াও অভিনয় করেছেনদিলারা জামান, নাদের চৌধুরী, শিল্পী আক্তার অপু, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবল ও ক্রিকেটের সেমিফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধদুবাইয়ে গালা নাইটে মঞ্চ মাতাবেন জায়েদ খান-ফারিয়া