চট্টগ্রামে নতুন করে আরো ৪ শিশুর হাম শনাক্ত হয়েছে। সবাই উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৯৫ জনের হাম শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছে এক শিশু। অন্যদিকে গতকাল সরকারি–বেসরকারি বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো ৭০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নগরীর ৬০ জন এবং উপজেলার রয়েছে ১০ জন। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০ জন। এদের মধ্যে ৭৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি আছে ২৪৬ জন।
এছাড়া ঢাকায় পরীক্ষার জন্য এখন পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৮০৫ জনের। গতকাল পাঠানো হয়েছে ৪৫ জনের। গতকাল চট্টগ্রাম সিভিল কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাম প্রতিরোধে বর্তমানে টিকার ক্যাম্পেইন চলছে। অভিভাবকরা যেন তাদের ৬ মাস থেকে ৪ বছর ৫৯ মাস বয়সী শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা দিয়ে আসে। চট্টগ্রামের উপজেলাগুলো ক্যাম্পেইন চলবে আগামী ১০ মে পর্যন্ত। এছাড়া নগরীতে ক্যাম্পেইন চলবে আগামী ২০ মে পর্যন্ত।














