শান–এ–গাউসুল আজম মাইজভাণ্ডারী ফোরামের জরুরি সাধারণ সভা নন্দনকানন মাসিক জীবনবাতি কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শান–এ–গাউসুল আজম মাইজভাণ্ডারী ফোরামের চেয়ারম্যান নির্বাচিত হন শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের ভাইস চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ হোসাইন ফরহাদাবাদী, জয়েন্ট সেক্রেটারি সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী, প্রফেসর সৈয়দ শফিউল গণি চৌধুরী, সৈয়দ মুহাম্মদ মনচুর উল্লাহ সুলতানপুরী, শাহজাদা সৈয়দ মোকাররম আমিরী, শেখ সাইফুল্লাহ ফারুকী, শাহজাদা সৈয়দ আমিরুদ্দীন আমিরী, সৈয়দ মুহাম্মদ রাসেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












