যুক্তরাষ্ট্রের উপমন্ত্রীর সাথে সীকম গ্রুপের চেয়ারম্যান ও পরিচালকের সাক্ষাৎ

| বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৮:৫৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের উপ–পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশি ব্যবসায়ী টিম। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশি ব্যবসায়ী টিমে ছিলেন সীকম গ্রুপের চেয়ারম্যান আমিরুল হক ও তার ছেলে সীকম গ্রুপের পরিচালক সামির হক। বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্টদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সাক্ষাতে মার্কিন উপ–পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করা এবং কোনো প্রতিবন্ধকতা ছাড়াই সহজ ও স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক বজায় রাখার বিষয়ে আলাপ করেন। বৈঠকে এলপিজি, পেট্রোকেমিক্যাল, কৃষি–প্রক্রিয়াজাত শিল্প, উৎপাদনমুখী বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, আমিরুল হক বর্তমানে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ) এবং এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলওএবি) সভাপতির দায়িত্ব পালন করছেন। শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও জ্বালানি খাতে তার নেতৃত্ব বাংলাদেশের উৎপাদনশীল শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুকি চিনের ৩১ হাজার ৬৭৫ ইউনিফর্ম ধ্বংস
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালে এক বছর পর চালু জরুরি বিভাগ