বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী সকার সিটি চট্টগ্রামের দু’দিনব্যাপী খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়েছে। খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন লিটনের সঞ্চালনায় চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মো. মসিউল আলম স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন বাফুফে কোচ জাহাঙ্গীর আলম মিন্টু, ফুটবল কোচ মো. মুছা, নাসির উদ্দীন,নাজিম উদ্দীন নাজু, হায়দার কবির প্রিন্স,মহসিন সাজু, আনোয়ার হোসেন, মহসিন আলী বাদশা,মো. সোহেল,শওকত হোসেন, মো.ফয়সাল,মো. হারুন, মো. ফরিদ (রামপুরা) এবং ফিফা রেফারী বিটুরাজ বড়ুয়া, ক্লাবের সিনিয়র সহ–সভাপতি আবদুল আজিজ পাটোয়ারী, সহ–সভাপতি ইমরুল কায়েস পলাশ, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম জাবেদ, মো. শাহাবউদ্দীন, অর্থ সম্পাদক সাইমন আহমেদ শাহেদ, সদস্য আনোয়ার হোসেন, শেখ আলম, কাজী মো. সালাউদ্দিন, মো. শহিদ, অনিক,তুহিন ও নাঈম। খেলোয়াড় বাছাই কার্যক্রমের প্রথম দিনে প্রায় ৩৭০ জন খেলোয়াড় বাছাই কার্যক্রমে অংশ নেন। পরে খেলোয়াড় যাচাই–বাছাই শেষে ৬১ জন খেলোয়াড়কে তালিকাভুক্ত করা হয়। আজ দ্বিতীয় দিনের মতো খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।














