চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয় ৪১.৩৫ কোটি টাকা। ১,৮৪৪ টি লেনদেনের মাধ্যমে মোট ৬১.৩৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৭.৭১ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৭৮৮.২৬ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.৮১ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৯.৮৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৩.৯৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯২.৬৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৬.০৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১৯০.৩৬। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০৯,৯৯৭.৯৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৭৩,৯৫৯.৮৫ কোটি টাকা। সিএসইতে ৬২৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৬টির, দাম কমেছে ৭৪টি আর অপরিবর্তিত রয়েছে ৩০টির।







