চট্টগ্রাম মঞ্চের রজতজয়ন্তী উৎসব

| রবিবার , ৩ মে, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ দীর্ঘ ২৫ বছর অনেক প্রতিকূলতার মাঝে চট্টগ্রামের বঞ্চনার কথা, চট্টগ্রামের সুখদুঃখের কথা সাহসের সাথে লিখে যাচ্ছে। এই পত্রিকার সাথে আমার প্রয়াত বন্ধু মাহবুব আলী জড়িত ছিলেন। মঞ্চ সম্পাদক অত্যন্ত সাহসের সাথে সমাজে লুকিয়ে থাকা দুর্নীতির কথা লিখতেন। তখন মাহবুব আলী দেখতেন নিউজের কারণে তাকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। ফলে মাহবুব একজন ব্যবসায়ী হিসেবে এই ঝামেলা আর নিতে পারলেন না। কিন্তু পরবর্তীতে মঞ্চ সম্পাদক দুর্দান্ত সাহসের সাথে পত্রিকা প্রচার অব্যাহত রেখেছেন। কথাগুলো বলছিলেন সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। তিনি গতকাল দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ’র রজতজয়ন্তী উৎসবে শুভেচ্ছা জানাতে এসে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব কথা বলেন।

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, একটি দৈনিক প্রকাশের যে ঝক্কিঝামেলা তা আমি হাড়েহাড়ে জানি। চট্টগ্রামের পত্রিকাকে আঞ্চলিক পত্রিকা বলে নানা ক্ষেত্রে বঞ্চিত করা হচ্ছে। দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ’র নামের সাথে যে ‘বীর’ বিশেষণ আছে তা সম্পাদক সৈয়দ উমর ফারুক যথাযথভাবে প্রমাণ করেছেন পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে। কম পুঁজি নিয়ে কিভাবে তিনি এতো পথ পাড়ি দিয়েছেন তা সত্যি বিস্ময়ের। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মঞ্চ’র সহকারী সম্পাদক সৈয়দ কামরুল হাবীব। তিনি পত্রিকাটির দৈনিক প্রকাশের নানা তথ্যউপাত্ত তুলে ধরেন। মঞ্চ পরিচালনা পরিষদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুণ ডাক্তার মালিহা সাবাহ। তিনি সকলের সহযোগিতায় সুবর্ণ জয়ন্তী পালনের আশা করেন। রজতজয়ন্তী উৎসব উপলক্ষে একটি ডকুমেন্টারি প্রচার করা হয়। উৎসব উপলক্ষে সমাজে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের অবদানের স্বীকৃতিস্বরূপ মঞ্চ পদক প্রদান করা হয়। এছাড়া প্রত্যেক প্রতিনিধিকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুল্লাহ লিপন বলেন, আমি বিস্মিত হয়েছি এখানে এসে সর্বজন শ্রদ্ধেয় দৈনিক আজাদী সম্পাদককে দেখে। ঢাকায় কোন পত্রিকার বর্ষপূর্তিতে অন্য পত্রিকার সম্পাদককে দেখা যায় না। চট্টগ্রামে যে সহযোগিতা ও সহমর্মিতার দৃষ্টান্ত দেখলাম তাতে আমি আনন্দিত। তিনি মঞ্চ সম্পাদককে দৃঢ়তা ও সাহসের প্রশংসা করে বলেন, আগামীতে অনলাইনে যেন পত্রিকাটি সক্রিয় হয়। উপদেষ্টা এস কে নন্দী বলেন, এই পত্রিকার শুরু থেকে আমি জড়িত। ফারুক ভাই নানা প্রতিকূলতার মধ্যে থেকেও এক ঝাঁক তরুণ সাংবাদিক নিয়ে দৈনিক করেছেন। তাদের অনেকেই আজ সাংবাদিকতার খ্যাতি অর্জন করেছেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রজত জয়ন্তী উৎসব শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচেয়ারম্যানপুত্রের পিটুনিতে শিশু আহত
পরবর্তী নিবন্ধবায়েজিদে ৩ হাজার ইয়াবাসহ এনসিপি কর্মী গ্রেপ্তার