চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার হিসেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর কমিশনার মুহা. মাহবুবুর রহমানকে পদায়ন করা হয়েছে। গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট প্রশাসন–১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এছাড়া একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকায়, ওই দপ্তরের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমানকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেট, ঢাকা–২ এর কমিশনার, ওই দপ্তরের বর্তমান কমিশনার (চলতি দায়িত্ব) মো. তাসনিমুর রহমানকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট খুলনা এবং ওই দপ্তরের কমিশনার মানস কুমার বর্মনকে জাতীয় রাজস্ব বোর্ড ঢাকায় বদলি করা হয়।













