অবশেষে নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ

বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের অন্যতম সংগঠন বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি অবশেষে দায়িত্বভার গ্রহণ করেছে। মামলা সংক্রান্ত জটিলতায় সংগঠনের নির্বাচনী ফলাফল প্রকাশ এবং দায়িত্বভার গ্রহণ স্থগিত ছিল। অবশেষে গতকাল সকল আইনি প্রক্রিয়া শেষে নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহন করেছে। সুপ্রিম কোর্ট এর আপিল বিভাগে সর্বশেষ আপিল আবেদন গতকাল (সোমবার) প্রত্যাহার করা হলে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বিজয়ী ঘোষণা করা হয় এবং কমিটি বিকেলে দায়িত্বভার গ্রহণ করে।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিএসএএ) ২০২৫২০২৭ মেয়াদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন নাফ মেরিন সার্ভিসেসের ক্যাপ্টেন মো. সালাহ উদ্দিন চৌধুরী। সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কে এম সি শিপিং লাইনের আজিম রহিম চৌধুরী এবং সেভেন সীস শিপিং লাইনসের মো. আলি আকবর।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মার্স শিপিং এন্ড লজিস্টিকসের ক্যাপ্টেন মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ এবং এ এ শিপিং সার্ভিসেসের মোহাম্মদ মশিউল আলম।

নির্বাচনে জেনারেল ক্যাটাগরিতে ১৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন আর্গো শিপিং সার্ভিসেস লিমিটেডের ক্যাপ্টেন মোহাম্মদ আলী, এশিয়াবাল্ক মেরিটাইম প্রাইভেট লিমিটেডের অঞ্জন মজুমদার, এভার চিয়ার শিপিং লাইন্সের মোহাম্মদ শাফিউল আলম, এইচসি মেরিন লিমিটেডের নূর উন নবী, কন্টেনার ওয়ার্ল্ডওয়াইড এঙপ্রেস (বিডি) লিমিটেডের এসএম আনামুল করিম, গো পোর্ট শিপিং অ্যান্ড ট্রেডিংয়ের মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, মাল্টিমুভ শিপিং এন্ড ট্রেডিং লিমিটেডের মোহাম্মদ আবদুল কুদ্দুস, ওশান কিং কন্টেনার লাইন্সের মো. আনোয়ার হোসেন খান (হাসান), এস কে শিপিং বিডির এ টি এম জাহিরুল ইসলাম, কেএসএম শিপিং এজেন্সিজ (প্রা.) লিমিটেডের কাজী মনসুর উদ্দিন, ইউনাইটেড সি ট্রান্সপোর্ট কোম্পানির সারফরাজ কাদের, আমান শিপিং এজেন্সির মো. আনোয়ারুল কবির কামরুল এবং শামসে জোহাক শিপিং লিমিটেডের আকিব হাসনাত। এসোসিয়েট ক্যাটাগরিতে ৬ জন পরিচালক নির্বাচিত হয়েছেন সামুন্দা শিপিং লাইন্স লিমিটেডের মাসুদ আহমেদ, এডমিরাল শিপিং লাইন্স লিমিটেডের মোহাম্মদ শাহিন, পার্ক শিপিং লাইনের মো. হুমায়ুন কবির পাটোয়ারী, প্রাইমেঙ লজিস্টিকস ইন্টারন্যাশনালের ফরহাদ আলম চৌধুরী, মেরিটাইম সার্ভিসেস লিমিটেডের মুয়াম্মার আহমদ, এবং সাউথ ইস্ট মেরিটাইমের মো. মনসুর আলী।

নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান কমডোর (অব.) এ জেড এম জালাল উদ্দিন গতকাল উপরোক্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন। নবনির্বাচিত কমিটি গতকাল বিকেলে বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের দায়িত্বভার গ্রহণ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি পরীক্ষা ডিসেম্বরে হতে হবে, লাউড অ্যান্ড ক্লিয়ার : শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধআইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার