বছর ঘুরে আবার এলো নতুন বছর
পুরাতন সব দুঃখ কষ্ট গ্লানি মুছে যাক–
এসো খুশীর বন্যায় গ্রহণ করি নতুনকে
দেখো ভোরের স্নিগ্ধ ধারায় হিমেল হাওয়ায়
দূর থেকে ভেসে বেড়ায় বৈশাখী বরনের গান।
মেলা বসেছে শহরে গ্রামে, ডিসি হিলে,
শিরিষ তলায়– নাচে গানে শিল্পীরা মেতেছে
বৈশাখ বরণে, তপ্ত রৌদ্রময় দুপুরে
মুড়ি মুড়কী, জুসের মেলা
কোথাও বা পান্তা ইলিশ।
বাঙালিরা মেতেছে বৈশাখী দোলায়,
পাখিরা মেলেছে ডানা কিচমিচ সুরে
সাদা লালে মেতেছে সবাই বৈশাখী বরণে।








