কাপ্তাই উপজেলার বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে গত ১১ এপ্রিল উৎসব ও আনন্দ মুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী, ডংনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেশ ভট্টাচার্য্য এবং কাজী মোশাররফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক মো. রাসেল। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ রুহুল আমীন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।













