নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকার শাপলা আবাসিকের একটি ভবনে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল গ্রিল কেটে ১০ ভরি স্বর্ণ ও প্রায় দুই লাখ টাকা চুরি করে নিয়ে যায়। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক প্রবাসী মেহরাজ পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেছেন। মেহরাজের ভাই জানান, গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে একটি দাওয়াতে থেকে আমরা সন্ধ্যা সাড়ে ৭টায় বাসায় ফিরি। রান্নাঘরে গিয়ে দেখি জানালার গ্রিল কাটা। পরে আমরা বুঝতে পারি ঘর থেকে চোরের দল ১০ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকাও চুরি করেছে।
পাহাড়তলী থানার এসআই আব্দুল্লাহ আল ইমরান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আমরা চোর চক্রকে ধরার চেষ্টা করছি।














