ভিয়েতনামকে হারাতে চান প্রীতি-সাগরিকারা

নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ১২:০৩ অপরাহ্ণ

বাংলাদেশের সামনে তিন গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুইয়ে থেকেই কেবল পরের ধাপে যাওয়ার সুযোগ আছে। তা লুফে নেওয়ার লক্ষ্যে ভিয়েতনামের বিপক্ষে সবশেষ ম্যাচে নামবে দল। সহকারী কোচ আবুল হোসেন ও ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি বলেন, সেরাটা নিংড়ে দিয়ে সমীকরণ মেলানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তারা। থাইল্যান্ডের নন্থাবুরিতে এএফসি উইমেন’স অনূর্ধ্ব২০ এশিয়ান কাপে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মঙ্গলবার ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টারফাইনালে খেলা ইতোমধ্যে নিশ্চিত করেছে বয়সভিত্তিক এই প্রতিযোগিতার ২০০৬ সালের চ্যাম্পিয়ন চীন ও এবারের আসরের আয়োজক থাইল্যান্ড। থাইল্যান্ড () ও চীনের () বিপক্ষে পরাজিত বাংলাদেশ এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি। তারপরও আশা আছে বাংলাদেশের। এই মুহূর্তে তিন গ্রুপে ছয় দল কোনো পয়েন্ট পায়নি। তাদের মধ্যে এগিয়ে বাংলাদেশ। তৃতীয় অবস্থানে থাকাদের মধ্যে উজবেকিস্তান (-), চাইনিজ চাইপের (-) চেয়ে গোল পার্থক্যে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ (-)। প্রথমবারের মতো বয়সভিত্তিক এই প্রতিযোগিতার মূল পর্বে খেলা বাংলাদেশ গতকাল সোমবার আটঘাঁট বেঁধে প্রস্তুতি নিয়েছে। চীন ম্যাচের পর একদিনের রিকভারি শেষে অনুশীলনে ফেরা দলকে আত্মবিশ্বাসীই দেখছেন সহকারী কোচ আবুল হোসেন। জিততে হলে গোলের বিকল্প নেই। এ পর্যন্ত পাঁচ গোল হজম করে দুটি ফিরিয়ে দিতে পেরেছে বাংলাদেশ। দুটি গোলই থাইল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে করেন সাগরিকা। বাফুফের মাধ্যমে পাঠানো বার্তায় আরেক ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি বলেছেন, প্রস্তুতিতে ফিনিশিং নিয়েও কাজ হয়েছে নিবিড়ভাবে। ‘কাল আমাদের পুরো বিশ্রাম ছিল, রিকভারি করেছি। আজ ভালো একটা ট্রেনিং সেশন করেছি। কোচ আমাদের ফিনিশিং ড্রিল করিয়েছেন। আগের ম্যাচে চীনের বিপক্ষে যে ভুলত্রুটি হয়েছে, আজ সেগুলো ধরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দলের সবাই সুস্থ আছে। কালকে ম্যাচ আছে ভিয়েতনামের বিপক্ষে। এই ম্যাচে আমরা জেতার চেষ্টা করব। কোচ যেভাবে বলবেন, সেভাবেই খেলব। তো আমাদের সবার প্রত্যাশা, দেশবাসী আমাদেরকে সমর্থন করবে আমরা যেন কালকে ভালো খেলতে পারি।’

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান গেমস বাছাই হকিতে বাংলাদেশ-উজবেকিস্তান ড্র
পরবর্তী নিবন্ধজাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা