বোয়ালখালীর বেঙ্গুরায় মুফতি আহমদ কবির আজিজীর ওরশ

| শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

ওস্তাজুল ওলামা বেঙ্গুরা সিনিয়র মাদরাসার প্রতিষ্ঠাতা বড় হুজুর কেবলাহ্‌ হযরত শাহসুফি সৈয়দ মাওলানা মুফতি আহমদ কবির আজিজী (রাহ.) এর ৪১তম বার্ষিক ওরশ গত বৃহস্পতিবার খতমে খাজেগান, খতমে গাউসিয়া ও খতমে কোরআনে মাজিদসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়। বাদে মাগরিব ওরশ উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি, বেঙ্গুরা শাহ্‌ কবিরিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা অধ্যক্ষ আলহাজ্ব মুফতি সৈয়দ সাজেদ উল্লাহ আজিজী মা.জি আ.

প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেন, চট্টগ্রাম মহানগর শাখার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মহাসচিব আল্লামা নুর মোহাম্মদ আল কাদেরী। মাহফিলে তকরির পেশ করেন, বেঙ্গুরা মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ সিদ্দিকী, সহ অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, মৌলানা মোজাম্মেল হক মারুফ ও কারী মাওলানা নূর হোসাইন হেলালি।

মাহফিলে স্বাগত বক্তব্য দেন, বেঙ্গুরা শাহ কবিরিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ মাওলানা রিদওয়ানুল কবির মুহিব। মূল মাহফিল শুরু হওয়ার আগে বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসার বাছাই করা শিক্ষার্থীবৃন্দের সমন্বয়ে শাহ কবিরিয়া না’ত ফোরাম কর্তৃক মশাইয়েরা মাহফিল অনুষ্ঠিত হয়। রাত সাড়ে দশটায় সভাপতির বক্তব্য শেষে মিলাদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রসূলে পাকের সম্মানে কেয়াম সমাপনে আখেরি মোনাজাতে উপস্থিত সকল ভক্তবৃন্দের সুখ সমৃদ্ধি , দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বেঙ্গুরা শাহ্‌ কবিরিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা মুফতি সৈয়দ সাজেদ উল্লাহ আজিজী মা.জি আ.

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার মরিয়মনগর এখন ধান বীজ উৎপাদনে মডেল
পরবর্তী নিবন্ধগাছবাড়িয়া সচ্চিদানন্দ ধামে তিরোধান উৎসব ১০ এপ্রিল শুরু