আজ বোয়ালখালীতে আবদুল মজিদ শাহের ওরশ

| শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

আজ বোয়ালখালীতে শাহসুফি হযরত মাওলানা কাজী আবদুল মজিদ শাহ আলকাদেরী প্রকাশ বড় মৌলানা সাহেবের বার্ষিক ওরশ মাহফিল পশ্চিম কধুরখীলের কাজী বাড়ির দরগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে ওরশ এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে খতমে কুরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল জিকিরসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। এতে সকলকে উপস্থিত হওয়ার জন্য ওরশ এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আবুল বাশার কমান্ডার, আলহাজ্ব হারুন অর রশিদ, হাজী জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান মনা, মোঃ খোরশেদ, সাংবাদিক লোকমান চৌধুরী, ইদ্রিস (বিশু), আসাদ রহমান, এমরান চৌধুরী, খোরশেদুল আলম, মোং আলম, সোরোয়ার আলম অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলার সমাবেশ ও প্রতিনিধি সম্মেলন
পরবর্তী নিবন্ধ‘শিক্ষার্থীদের সুশিক্ষিত হয়ে সমাজকে আলোকিত করতে হবে’