বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি

| শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ১০:০৩ পূর্বাহ্ণ

নিষ্প্রভ পারফরম্যান্সে প্রথমার্ধের খেলা শেষে বিরতির পর যেন তেতে উঠলেন ইতালির সান্দ্রো টোনালি, মোইজে কিনরা। নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল চারবারের সাবেক চ্যাম্পিয়নরা। বাছাইপর্বের প্লে অফ সেমিফাইনালে ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে ২০ গোলে জিতেছে ইতালি। দ্বিতীয়ার্ধে টোনালি দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান কিন। চূড়ান্ত পর্বের টিকেট পেতে আগামী মঙ্গলবার প্লে অফ ফাইনালে ওয়েলস অথবা বসনিয়াহার্জেগোভিনার মুখোমুখি হবে ইতালি। এই প্লে অফ পর্বে ব্যর্থ হয়েই গত দুটি বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হয়েছিল ইতালিকে। বল দখলে শুরু থেকে একচেটিয়া আধিপত্য করলেও, প্রথমার্ধে আয়ারল্যান্ডের গোলরক্ষকের খুব একটা পরীক্ষা নিতে পারেনি ইতালি। এই সময়ে লক্ষ্যে থাকা স্বাগতিকদের দুটি শট অনায়াসে ঠেকান গোলরক্ষক। প্রতিপক্ষের ভুলে দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে দারুণ এক সুযোগ পান ইতালির স্ট্রাইকার মাতেও রেতেগি। কিন্তু বক্সের বাইরে বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। একটু পর কিনের শট ফিরিয়ে দেন গোলরক্ষক। পরের মিনিটেই কাঙ্খিত গোলের দেখা পায় ইতালি।

পূর্ববর্তী নিবন্ধআইপিএলের ১৯তম আসর আজ শুরু
পরবর্তী নিবন্ধপরাজয়ের ম্যাচ থেকেই বিশ্বকাপের রসদ খুঁজে পেয়েছেন ব্রাজিল কোচ