মিরসরাইয়ে ইখওয়ান ফাউন্ডেশনের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

| বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ৬:১৭ পূর্বাহ্ণ

মিরসরাইয়ে ইখওয়ান ফাউন্ডেশন আয়োজিত লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ২৩ মার্চ বাগনা পুকুর পাড় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক লায়ন মো. ছালাহ উদ্দীন। মোহাম্মদ আমানুল্লাহ রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবসায়ী আবু হেনা কায়সার, জাকারিয়া সিদ্দিকী, আব্দুল লতিফ প্রমুখ। এতে চ্যাম্পিয়ন হয় মীরসরাই গভনীয়া, রানাস আপ জোরারগঞ্জ।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা আমাদের মুক্তি আর সাহসিকতার প্রতিচ্ছবি
পরবর্তী নিবন্ধযুদ্ধে বদলে গেলো বাংলাদেশের হকি ভেন্যু