এতিম শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণে বন্ধন লায়ন্স ক্লাব

| রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের পক্ষ থেকে অপরাজেয় বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রে পবিত্র মাহে রমাদান উপলক্ষে কোমলমতি শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় ক্লাব নেতৃবৃন্দ অসহায় শিশুদের সাথে ইফতারেও অংশ নেন। গতকাল শনিবার উক্ত ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বন্ধন লিও ক্লাবের সভাপতি এনামুল হক জুয়েলের সভাপতিত্বে এবং সার্ভিস কমিটির সেক্রেটারি লিও আজমাইন আদিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন আবুল খায়ের, বিশেষ অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সেক্রেটারি লায়ন আবু তাহের, লিও ক্লাব এডভাইজার লায়ন মোঃ পারভেজ, অপরাজেয় বাংলাদেশের সেন্টার প্রধান জিন্নাত আরা বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি লিও আব্দুল্লাহ আল মারুফ, সদ্য প্রাক্তন সভাপতি লিও নুর মোহাম্মদ, ক্লাব সদস্য লিও রায়হান করিম, লিও সজিব হোসেন, লিও ফাহিম চৌধুরী, লিও মোঃ আরিফ, লিও আজিজ, লিও মাহামুদুল হক কারিব, লিও লিয়াকত প্রমূখ। বন্ধন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতেও অপরাজেয় বাংলাদেশের ছোট ছোট এসব অসহায় শিশুদের জন্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়। এসময় শিশুরা ঈদের নতুন জামা পেয়ে শিশুরা খুব খুশি হন। পরে লায়ন্স ও লিও ক্লাবের নেতৃবৃন্দ শিশুদের সাথে ইফতারে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর ছিপাতলী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধকর্ণফুলী টানেল এরিয়ায় ইয়াবাসহ নারী গ্রেপ্তার