মীরসরাইয়ে এক নারীকে হাত–চোখ বেঁধে অপহরণ চেষ্টার ঘটনায় রফিকুল ইসলাম সোহেল (৩৭) নামে এক যুবককে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সোনাপাহাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত বুধবার উপজেলার মস্তাননগর বিশ্বরোড এলাকা থেকে নাছিমা আক্তার (৪৮) নামে এক নারীকে হাত–চোখ বেঁধে সিএনজি টেক্সিতে করে অপহরণের চেষ্টা চালায় ওই যুবক। বৃহস্পতিবার রাতে এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করা হয়। জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার (গতকাল) আটক রফিকুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে।










