রাউজানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ৬ মার্চ, ২০২৬ at ৬:২৯ পূর্বাহ্ণ

রাউজানের গহিরা ইউনিয়নের কোতোয়ালী ঘোনা এলাকা থেকে ৬ জন জুয়াড়িকে পুলিশ গ্রেফতার করেছে। গত বুধবার দিবাগত রাতে ইউনিয়নের হাজী ছালে আহম্মদ সওদাগরের বাড়ি পাশের খোরশেদ আলমের পুকুর পাড়ের বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, জুয়ার আসর বসার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১০ হাজার ৩৩০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন মঞ্জুর আলম (২৭), মো. মামুন (৩৮), মো. নুর উদ্দিন (২৮), মো. শাহাদাত হোসেন (৩৪) মো. আলম (৩৮) ও মো. ইব্রাহিম। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির আইন বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং মহানগরের রেগুলার ক্লাব মিটিং