সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছরুয়ার কামাল

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছরুয়ার কামালকে একই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক (উপসচিব) গোলাম মাঈনউদ্দিন হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

আদেশে বলা হয়, পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-১ ছরুয়ার কামালকে ‘আর্থিক ও প্রশাসনিক’ ক্ষমতা অর্পণ করা হলো। আদেশে জেলা প্রশাসক চট্টগ্রাম এর অনুমোদন রয়েছে বলে উল্লেখ করা হয়। 

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান বলেন, জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ছরুয়ার কামালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার জন্য একটা চিঠি ইস্যু করা হয়েছে। আগামী রোববার (৮ মার্চ) অথবা সোমবার (৯ মার্চ) তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধদুশ্চিন্তায় দিন কাটছে প্রবাসীদের
পরবর্তী নিবন্ধ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা প্রধানমন্ত্রীর