পরিবেশ মানবাধিকার আন্দোলন–পমা আয়োজিত পরিবেশ সুরক্ষায় নাগরিক দায়িত্বশীলতা শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, পরিবেশ সুরক্ষায় নাগরিক দায়িত্বশীলতা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ দূষণ আজ নাগরিক জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। তাই এ সমস্যা মোকাবিলায় প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমানো, পানি ও বিদ্যুৎ সাশ্রয় করা, বর্জ্য আলাদা করে ফেলা এবং বৃক্ষরোপণে অংশ নেওয়া পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখে। ছোট ছোট উদ্যোগ মিলেই বড় পরিবর্তন আনে। পরিবেশ রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব। দায়িত্বশীল আচরণই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে পারে।
গত ১ মার্চ পর্যটন মোটেল সৈকতের কর্ণফুলী হলে প্রফেসর হাসিনা জাকারিয়ার সভাপতিত্বে ও প্রফেসর আমির হোসেন মানুর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. আমীর মুহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কবি ও নাট্যজন অভীক ওসমান, প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পরিষদের সভাপতি এসএম সিরাজদৌলা, ড. মুহাম্মদ কামাল উদ্দিন ও পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। পমার সাধারণ সম্পাদক সাংবাদিক আবসার মাহফুজের স্বাগত বক্তব্যে সূচিত সেমিনারে কী নোট উপস্থাপন করেন অধ্যাপক শাব্বির আহমেদ। বক্তব্য দেন, লায়ন জাহাঙ্গীর মিঞা, অধ্যক্ষ ইব্রাহীম আখতারী, মো. মাজহারুল হক, সুপ্রতীম বড়ুয়া, নুর হোসেন নিজামী, হাসনাত বারী, কথাসাহিত্যিক জসিম উদ্দিন মাহমুদ, অধ্যক্ষ বদরুল হাসান, কবি নাসরিন সুলতানা খানম, অধ্যাপক মোহাম্মদ দিদারুল আলম, তহসিন খান, ফজলে রাব্বি, নুর আলম, মো. আবুল কালাম, রোকন উদ্দিন, সাখাওয়াত শাকিল, কামরুল হাসান চৌধুরী প্রমুখ। সেমিনার শেষে দেশ–জাতি ও বিশ্বের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন মাহমুদ। প্রেস বিজ্ঞপ্তি।











