পেনিনসুলায় ইফতার থেকে সাহরিতে বৈচিত্র্যের ছোঁয়া

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬ at ৬:৩৭ পূর্বাহ্ণ

পবিত্র রমজান কেবল ইবাদতের মাসই নয়, এটি পারিবারিক বন্ধন আর একসঙ্গে সময় কাটানোরও অনন্য সুযোগ। দিনভর রোজার পর সন্ধ্যার ইফতার ঘিরে থাকে এক ধরনের আবেগ, প্রশান্তি ও মিলনমেলা। সেই আবহকে আরও প্রাণবন্ত ও স্বাদে ভরপুর করে তুলতে চট্টগ্রামের তারকা হোটেল দ্য পেনিনসুলা চিটাগাং আয়োজন করেছে মাসব্যাপী রাজকীয় ইফতার, ডিনার ও সাহরির বিশেষ আয়োজন। দেশীয় ঐতিহ্য আর আন্তর্জাতিক রন্ধনশৈলীর সমন্বয়ে সাজানো এই আয়োজন ইতোমধ্যে নগরীর ভোজন রসিকদের আগ্রহ কাড়ছে।

হোটেলটির এক্সিকিউটিভ শেফ কেডিজে মিলরয় নানায়াক্কারার নেতৃত্বে অভিজ্ঞ শেফ টিম প্রতিদিন প্রস্তুত করছে বৈচিত্র্যময় মেন্যু। প্রতিটি পদে মানসম্মত উপকরণ ব্যবহার, স্বাদের ভারসাম্য এবং পরিচ্ছন্ন উপস্থাপনায় রাখা হয়েছে বাড়তি নজর। হোটেল কর্তৃপক্ষ বলছে, রমজানের আধ্যাত্মিক আবহের সঙ্গে সামঞ্জস্য রেখেই পুরো আয়োজন পরিকল্পনা করা হয়েছে।

ইফতার আয়োজনের অন্যতম আকর্ষণ সিগনেচার ইফতার বাজার। এখানে প্রিমিয়াম টেকঅ্যাওয়ে আইটেমের পাশাপাশি রয়েছে বিশেষ ইফতার টেকঅ্যাওয়ে বক্স, যার মূল্য ১২০০ টাকা। পটেটো মোজারেলা স্টিকস, ক্রাম্বার ফ্রাইড প্রণ, চিকেন সাতে, শিস তাওক, টেংরি কাবাব, বিফ কোফতা নান টুইস্ট, বিফ শামি কাবাব, বিশেষ স্বাদের হালিম, হোল তান্দুরী চিকেন, বিফ তেহারি, জিলাপি, বাসবুসা, গুড়ের পায়েস ও ডেট পুডিংসহ নানা পদ থাকছে এই বাজারে। সরাসরি সংগ্রহের পাশাপাশি রয়েছে হোম ডেলিভারি সুবিধা। অনলাইন প্ল্যাটফর্ম ফুডপান্ডা ও পাঠাওএর মাধ্যমেও অর্ডার করা যাচ্ছে।

অতিথিদের চাহিদা বিবেচনায় রাখা হয়েছে বিভিন্ন ইফতার প্ল্যাটার। ট্র্যাডিশনাল প্লেটার ১২০০ টাকা, কন্টিনেন্টাল প্লেটার ১৫০০ টাকা এবং পেনিনসুলা প্লেটার ১৭৫০ টাকা। খোলা আকাশের নিচে ইফতার উপভোগ করতে চাইলে রুফটপ ওজোন লাউঞ্জে প্রিমিয়াম ওজোন প্লেটার পাওয়া যাচ্ছে ২৩০০ টাকায়, যেখানে শহরের আলোকিত সন্ধ্যার সঙ্গে ইফতারের স্বাদ মিলিয়ে যায় অন্যরকম এক অভিজ্ঞতায়।

কর্পোরেট অতিথিদের জন্য রয়েছে কর্পোরেট ইফতার বক্স, যার মূল্য শুরু ১২০০ টাকা থেকে। বড় আয়োজনে ব্যাঙ্কুয়েট ইফতার প্যাকেজের মূল্য জনপ্রতি ৯৫০ টাকা থেকে নির্ধারণ করা হয়েছে, যা বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। যারা বৃহৎ পরিসরে ইফতার ও ডিনার উপভোগ করতে চান, তাদের জন্য লাগুনা রেস্টুরেন্ট ও সিরাস স্কাই ডাইনিংয়ে রাখা হয়েছে বিশেষ বাফেট আয়োজন। জনপ্রতি ৪৪০০ টাকা নেটে এই বাফেট উপভোগ করা যাবে। নির্বাচিত ব্যাংক কার্ডে থাকছে বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট টু এবং বাই ওয়ান গেট থ্রি ফ্রি অফার, যা অতিথিদের মধ্যে বাড়তি সাড়া ফেলেছে। সাহরির জন্যও রয়েছে পৃথক আয়োজন। লাগুনা রেস্টুরেন্টে সাহরি বাফেট পাওয়া যাচ্ছে ২০০০ টাকায়। এখানেও নির্বাচিত ব্যাংক কার্ডে বিশেষ ছাড় সুবিধা দেওয়া হচ্ছে। হোটেলের অপারেশন ম্যানেজার আনোয়ার পাশা বলেন, রমজান আমাদের জন্য বিশেষ সময়। আমরা চাই অতিথিরা পরিবার ও সহকর্মীদের সঙ্গে নিশ্চিন্তে সময় কাটাতে পারেন। খাবারের স্বাদ ও সেবার মান বজায় রাখতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

ইফতার উপভোগ করতে আসা শাহাদাত হোসেন বলেন, এখানে খাবারের বৈচিত্র্য সত্যিই প্রশংসার মতো। বিশেষ করে ইফতার বাজার থেকে টেকঅ্যাওয়ে নেওয়ার সুবিধাটা অনেক কাজের। ব্যাংক কর্মকর্তা মো. এহছান জানান, অফিসের সহকর্মীদের নিয়ে ইফতার আয়োজন করেছি। পরিবেশ, খাবার ও সার্ভিসসবকিছুই সন্তোষজনক। সব মিলিয়ে রমজানের সন্ধ্যাকে স্বাদ, পরিবেশ ও সেবার সমন্বয়ে আরও অর্থবহ করে তুলতে প্রস্তুত দ্য পেনিনসুলা চিটাগাং। বিস্তারিত তথ্য ও রিজার্ভেশনের জন্য যোগাযোগ করা যাবে হোটেলের ফেসবুক পেজ, অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইটে দেওয়া নম্বরে।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানত বিমানবন্দরে আরো তিনটি ফ্লাইট বাতিল
পরবর্তী নিবন্ধনারীদের জনসম্পদে পরিণত করা সরকারের লক্ষ্য : মীর হেলাল