পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নে ইটভাটায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ফাইতং ইউনিয়নে ফাদুর ছড়া ও বাঙ্গালি পাড়া নামক স্থানে অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কর্তনের অপরাধে B.B.M ২ লক্ষ টাকা ও KBC ব্রিকস এর মালিককে ৩ লক্ষ টাকা ও কয়েক শত ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।
দুইটি ব্রিকস মালিক মোট ০৫ লক্ষ টাকা (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ডারোপ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন, অভিযানে সহযোগিতা ছিলেন, লামা বন বিভাগ ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস.এম হাবিবুল্লাহ ও ফাইতং পুলিশ ফায়ার সার্ভিস।
অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন প্রতিবেদককে বলেন, ইট প্রস্তুত করার উদ্দেশ্যে পাহাড় থেকে মাটি কেটে কাঁচামাল ইট তৈরি করায়। মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ১৫ (১) লংঘনের দায়ে ফাইতং এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ২টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।
অবৈধভাবে ইট পোড়ানো ও পাহাড় কর্তনের অপরাধে ২ টি ইটভাটার মালিক’কে মোট ০৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এ অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহতি থাকবে বলে জানান তিনি।












