রাউজানে পুলিশের অভিযানে কদলপুর ইউনিয়নের নন্না গাজী বাড়ি থেকে দুটি এলজিসহ চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি দেখে ৮ মামলার আসামি রুবেল পালিয়ে যায়। পরে তার ঘরে তল্লাশি করে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে বলে পুলিশ জানায়। রুবেল স্থানীয় মো. চাঁদ মিয়া প্রকাশ চান্দু মিয়ার ছেলে।
এ ঘটনায় রাউজান থানার এসআই মাসুকুর রহমান বাদী হয়ে একটি মামলা করে।












