অ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার পাবলু

| শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অ–১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার মনোনীত হয়েছেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত চৌধুরী পাবলু। এসোসিয়েশনের নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য অ–১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ বাংলাদেশের ৬৪ জেলার ফুটবল দল সমূহের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৫ মার্চ হতে কর্ণফুলী জোনের খেলা বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা ফুটবল দল নিজেদের প্রথম খেলায় আগামী ৫ মার্চ বেলা ১:৪৫ টায় মুখোমুখি হবে খাগড়াছড়ি জেলা দলের বিপক্ষে। কর্ণফুলী জোনে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণে বাছাই কার্যক্রম ১ মার্চ
পরবর্তী নিবন্ধভারতের জয়ে সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকা