সিএসইতে লেনদেন ১৩.১০ কোটি টাকা

| শুক্রবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল লেনদেন হয় ১৩.১০ কোটি টাকা। মোট ১,৩৫১ টি লেনদেনের মাধ্যমে মোট ১২.০৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৯.৯২ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৩৪৯.০৯ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.৯৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৮২.৭১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৯০ পয়েন্ট কমেছে, যা হলো ৯২৬.৩৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৭.৩৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৮১৫.৫৪। গতকাল বৃহস্পতিবার দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ হলো ৭১৭,৩৬৩.১৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৭,১৪৪.৫২ কোটি টাকা। সিএসই’তে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৬টির, দাম কমেছে ১১৩টি আর অপরিবর্তিত রয়েছে ২৩টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকুশের বিশেষ নাটক ‘রক্ত-হলুদ সন্ধ্যা’
পরবর্তী নিবন্ধইউক্রেন-রাশিয়ার দুইদিনের শান্তি আলোচনা কোনও সমাধান ছাড়াই শেষ