রমজানে পানি সরবরাহের অভিযোগ গ্রহণে ওয়াসার কন্ট্রোল রুম স্থাপন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:১১ পূর্বাহ্ণ

পবিত্র রমজান মাসে চট্টগ্রাম মহানগরীতে পানি সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে নগরীতে ৪টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

নগরীতে কোথাও কোন ধরনের পানি সরবরাহের বিঘ্ন ঘটলে গ্রাহকদের নিকট হতে প্রাপ্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ ৪টি কন্ট্রোল রুম স্থাপন করে। চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা কাজী নূরজাহান শীলা স্বাক্ষরিত গতকাল এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পত্রিকায় পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়–পবিত্র রমজান মাসে নগরীতে ওয়াসার গ্রাহকগনের পানি সরবরাহ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে নিম্ন লিখিত কন্ট্রোল রুম সমূহের সাথে যোগাযোগ করলে তাৎক্ষণিক পানি সরবরাহের উদ্যোগ নেয়া হবে। একই সাথে পবিত্র রমজান মাসে পানির অপচয় করা ও অবৈধ সংযোগের মাধ্যমে পানি ব্যবহার হতে বিরত থেকে সুষ্ঠু পানি সরবরাহে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়। যোগাযোগের জন্য মড সমূহ : মড–১ এর কার্যালয় (আগ্রাবাদ) ফোন নং–০২৩৩৩৩২৫২৫২, মড–২ এর কার্যালয় (মেহেদী বাগ) ফোন নং–০২৩৩৩৩৬৭৯৭৩, মড–৩ এর কার্যালয় (কালুরঘাট বুস্টার) ফোন নং–০২৪১৩৬৮০০৬ ও মড–৪ এর কার্যালয় (জুবিলী রোড) ফোন নং–০২৩৩৩৩৫৬৭৬৮।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধইউপি নির্বাচন ঘিরে আলোচনায় তরুন শিল্প উদ্যোক্তা মীর মোশারফ হোসেন