এবার চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

| মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:২১ পূর্বাহ্ণ

জামায়াত ও এনসিপির পর এবার ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনপরবর্তী ‘ইতিবাচক’ রাজনীতির বার্তা দিতে তারেক রহমান গতকাল সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রমনার ৫৫/১ সিদ্ধেশ্বরী রোডে রেজাউল করীমের বাসায় পৌঁছান। সেখানে তারেক রহমানকে স্বাগত জানান ইসলামী আন্দোলনের আমির রেজাউল করীম ও মহাসচিব ইউনুস আহমদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন। খবর বিডিনিউজের।

ইসলামী আন্দোলনের একজন নেতা বলেন, নির্বাচনপরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে উনাদের মধ্যে অত্যান্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ হয়েছে।

এ সময় আমিরের বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা এবং সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিপুল বিজয়ের পর প্রতিদ্বন্দ্বী দলগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে সাক্ষাত করে সৌহার্দ্যের বার্তা দিচ্ছেন তারেক রহমান, যা বিরল ঘটনা।

পূর্ববর্তী নিবন্ধএলপি গ্যাসের ওপর প্রযোজ্য ভ্যাট কমাল সরকার
পরবর্তী নিবন্ধছোট পরিসরে মন্ত্রিসভা, নবীন-প্রবীণের সমন্বয়