বুদ্ধিমান শিশুরা অন্য স্বাভাবিক শিশুদের চেয়ে আলাদা

এস.টি.এফ.যূঁথী | রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:১৩ পূর্বাহ্ণ

মাঝে মাঝে কিছু শিশুদের মধ্যে আমরা কিছু ব্যতিক্রম ধর্মী আচরণ দেখি। গবেষণায় দেখা যায়, বুদ্ধিমান শিশুরা অন্য স্বাভাবিক শিশুর চেয়ে আলাদা। যেমন : শিশু খুব গুছিয়ে মিথ্যা বলছে, অর্থাৎ সে নিজেকে আত্মরক্ষা করতে জানে। তার মানে এই নয়, তাকে মিথ্যা বলতে উৎসাহিত করা। নিজের মতামত প্রকাশ করছে, তার মানে সে নিজের উপর আস্থাশীল। তার উপর যেকোন মতামত সহজে চাপানো যাবে না। এটি মেধাবী শিশুর লক্ষণ। সে তার অধিকার গুলো আদায় করে নিচ্ছে, সে আত্মবিশ্বাসী। প্রচন্ড রাগ বা জেদ করছে, সহজে সে কোন কিছু মেনে নিচ্ছে না। তার মানে সে স্বাধীনভাবে মত প্রকাশ করতে জানে। প্রচুর প্রশ্ন করছে, অর্থাৎ সে কৌতুহলী। খুব ভালো স্মৃতিশক্তি তার , তাহলে সে কঠিন জিনিস কে সহজেই রপ্ত করতে পারবে। নিজের কাজ নিজে করা, মানে সেই শিশুটি আত্মনির্ভরশীল। পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে বেশি আদর ভালোবাসা পেতে চাইছে। উপরের বিষয়গুলো যদি কোন শিশুর মধ্যে দেখা যায়, বুঝতে হবে শিশুটি অন্য শিশুদের চেয়ে আলাদা। এছাড়া দ্রুত নতুন শব্দ শেখা, ও তা মনে রাখা। পরিষ্কারভাবে কথা বলতে পারা। এই সবগুলোই লক্ষণ প্রমাণ করে, শিশুটি বুদ্ধিমান। প্রতিটি শিশুর বিকাশের গতি ভিন্ন হয়। তাই মা বাবা সঠিকভাবে বুঝে উঠতে পারলেই শিশু তার নিজস্ব সৃজনশীলতা নিয়ে বেড়ে উঠতে পারে। পরিবার এক্ষেত্রে মূখ্য ভূমিকা রাখতে পারে।

পূর্ববর্তী নিবন্ধচণ্ডী লাহিড়ী: সাংবাদিক ও পকেট কার্টুনের স্রষ্টা
পরবর্তী নিবন্ধশীতে আগুন পোহাতে সতর্ক হই