মাটিরাঙ্গায় ইমামদের নিয়ে বিএনপি প্রার্থীর মতবিনিময়

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১৯ নভেম্বর, ২০২৫ at ১১:২১ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইমাম ওলামা মাশায়েখদের নিয়ে স্থানীয় কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল কাজলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি আসনে বিএনপি ঘোষিত সংসদ সদস্য প্রার্থী ওয়াদূদ ভূঁইয়া। প্রধান অতিথি বলেন, ফ্যাসিস্ট সরকারকে তাড়াতে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। গত ১৭ বছর কেউ ভোট দিতে পারেনি। একটি দল সামনের নির্বাচনকে পিআর পদ্ধতির নামে ভোটকে নস্যাৎ করার পায়তারা চালাচ্ছেন। তিনি আগামী দিনে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ–সভাপতি ইউচুপ চৌধুরী, সাধারণ সম্পাদক এমএন আবছার, মোশারফ হোসেন, জিয়াউর রহমান, মাওলানা কাজী সলিম উল্লাহ, মাওলানা আকতারুমজ্জামান ফারুকী, হাফেজ ওমর ফারুক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে নারীদের পণ্যের মানোন্নয়নকে প্রাধান্য দিতে হবে
পরবর্তী নিবন্ধগাড়ি ভাঙচুর-পোড়ানোর মামলায় বিএমইউর চিকিৎসক গ্রেপ্তার