চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীন বলেছেন, বর্তমানে বাংলাদেশ গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এ সংকট উত্তোরণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারের পক্ষেই দেশে স্থিতিশীলতা, শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। তাই চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে এই আসনের সকল জনগণের আশা আকাঙ্কা পূরণের সুযোগ করে দিন। গত রবিবার চট্টগ্রাম ৮ আসনের আওতাধীন ৩, ৪, ৫ ও ৪৫নং ওয়ার্ডের এরশাদ উল্লাহ’র পক্ষে গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ০৮ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব আলহাজ্ব এরশাদ উল্লাহ’র নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম ০৮ আসনের আওতাধীন ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের আতুরার ডিপু, ৪নং উত্তর চান্দগাঁও ওয়ার্ডের উত্তর চান্দগাঁও, বড়ুয়া পাড়া, ৪৫নং দক্ষিণ চান্দগাঁও ওয়ার্ডের পশ্চিম ফরিদার পাড়া,৫নং মোহরা ওয়ার্ডের হামিদচর এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মো. আজম, সদস্য আশ্রাফুল ইসলাম, সদস্য আবু ইউসুফ, বায়েজিদ থানা বিএনপি নেতা ইসমাইল, পাঁচলাইশ ৩নং ওয়ার্ডের সদস্য সচিব সোলায়মান বাদশা, ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ, ৭নং পশ্চিম ষোলশহর, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান, ৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো ইলিয়াস চৌধুরী,সদস্য সচিব হাজী ওসমান, ৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো ইকবাল উর রহমান চৌধুরী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন, ৪৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব কামাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমন সহ ৩, ৪, ৫ ও ৪৫নং ওয়ার্ড বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা। প্রেস বিজ্ঞপ্তি।











