চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত সরওয়ার জামাল নিজাম বলেছেন, বিএনপি ও জনগণের ভালোবাসার কাছে আমি চির ঋণী। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের মতভেদ ভুলে দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে আমি সকলের সহযোগিতা কামনা করছি। আমার দল ও আমাদের নেতা তারেক রহমান আমার ওপর আবারও আস্থা রেখেছেন। দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে আমাকে যে সম্মানে ভূষিত করেছেন সকলের সহযোগিতায় ধানের শীষ প্রতীকে জয়ী হয়ে এ আসন বিএনপি ও আমার নেতা তারেক রহমানকে উপহার দিতে চাই। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম ঠিক সেইভাবে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কাজ করতে হবে। ধানের শীষে নির্বাচিত হয়ে অবহেলিত আনোয়ারা কর্ণফুলীর উন্নয়নে বড় ভূমিকা রাখতে চাই।
গত মঙ্গলবার বারখাইন ইউনিয়নের নিজ বাড়িতে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন, এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, যুগ্মআহ্বায়ক ভিপি মোজাম্মেল হক, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, আবুল কালাম আবু, সাহ্ওয়াজ জামাল নিজাম সনি, অ্যাডভোকেট ফোরকান, আখতারুন্নবী চৌধুরী, মেসবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, নুর আলী, ইউনুস চৌধুরী, ফারুক হোসেন প্রমুখ। দলের মনোনয়ন পাওয়ার পর তিনি গত মঙ্গলবার ঢাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর অবতরণ করেন, সেখানে শতশত নেতাকর্মীরা তাকে বরণ করে নেন, পরে তিনি শাহ আমানত সেতু হয়ে কর্ণফুলী উপজেলা হয়ে আনোয়ারার নিজবাড়ি বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় বাবা মায়ের কবর জেয়ারত করেন এবং নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।












