স্বেচ্ছাসেবক দল বাকলিয়া থানার আনন্দ র‌্যালি

| সোমবার , ৩০ জুন, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের বাকলিয়া থানা শাখার নবগঠিত কমিটিতে মাসুদুল ইসলাম লিটনকে সিনিয়র যুগ্ম–আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করায় এক আনন্দ র‌্যালির আয়োজন করা হয়। আনন্দ র‌্যালিটি বাকলিয়া থানার তুলাতুলি এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালামিয়া বাজার মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা বিএনপির সংগঠক ও প্রবীণ নেতা ইসহাক খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম–আহ্বায়ক ইব্রাহিম সোহেল, সদস্য মোঃ সোহেল, এসকান্দর, ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। র‌্যালিতে অংশ নেন স্থানীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিকদলের নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক নেতাকর্মী। র‌্যালি শেষে কালামিয়া বাজার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় পরিবেশ দূষণ বন্ধে গণনোটিশ
পরবর্তী নিবন্ধবোয়ালখালী ডায়াবেটিস সমিতি গঠন নিয়ে মতবিনিময়