খাজা ছাইফ উদ্দীন এনায়েতপুরী স্মরণে ইসলামী মহাসম্মেলন

| শনিবার , ১১ জানুয়ারি, ২০২৫ at ৫:০১ পূর্বাহ্ণ

শাহসুফি খাজা মুহাম্মদ ছাইফ উদ্দীন নক্সবন্দি–মোজাদ্দেদী এনায়েতপুরী (রহ.) স্মরণে এশকে পাক পাঞ্জেতন জাকের সংঘের উদ্যোগে নেত্রকোনার হিরণপুর গ্রামে মাওলানা শাহসুফি খাজা মুহাম্মদ সূজাউদ্দৌলার (মা.জি.আ.) সভাপতিত্বে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাহিতিক ও মরমী কবি মাওলানা শাহ সুফি খাজা মুহাম্মদ আলাউল হক অলি (মা.জি.আ.)। প্রধান অতিথির বক্তব্য তিনি কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, মানুষের ইহকালীন ও পরকালীন মুক্তি অন্যতম দিক হলো, সৃষ্টির প্রেম। যার মধ্যে সৃষ্টির প্রেম নেই, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। বাইনজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক– মেহেদী মাসুম মুজাদ্দেদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বরেণ্য ওলামায়ে কেরাম ও বিশিষ্ট গুণীজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ-শব্দ দূষণে অট্টালিকা নির্মাণের দায়
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ