টিসিজেএ বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

| বুধবার , ১৩ নভেম্বর, ২০২৪ at ৫:২৩ পূর্বাহ্ণ

টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক এরশাদ উল্লাহ। গত ১১ নভেম্বর সোমবার সন্ধ্যায় টিসিজেএ মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিকসন্স বিল্ডার্স এন্ড টেকনোলজিসের স্বত্বাধিকারী মোহাম্মদ ওয়াসি উদ্দীন আনসারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, শওকত আজম খাজা, শিহাব উদ্দিন মুবিন, সদস্য জাফর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সহ–সভাপতি ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহবায়ক মোহাম্মদ আলী আকবর। টিসিজেএ নির্বাহী কমিটির সহ–সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুন, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু ও মো. ফরিদ উদ্দিন। টিসিজেএ নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান ও নির্বাহী সদস্য নুর হাসিব ইফরাজ।

পূর্ববর্তী নিবন্ধআইসিসির অক্টোবরের সেরা পাকিস্তানের নোমান আলী
পরবর্তী নিবন্ধসানোয়ার আলী সানু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন