লায়ন্স আই ইনস্টিটিউট হাসপাতালের চশমার দোকানের যাত্রা

| রবিবার , ৬ অক্টোবর, ২০২৪ at ৬:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালে গতকাল ৫ অক্টোবর লায়ন ইঞ্জিঃ এম. আই. খান ভবনের নীচতলায় হাসপাতালের নতুন চশমার দোকান উদ্বোধন করা হয়। হাসপাতালে আগত দুইজন শিশু রুশা এবং সাফওয়ান ফিতা কেটে দোকানের উদ্বোধন করে। উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসিরউদ্দিন চৌধুরী, সেক্রেটারি লায়ন ডাঃ দেবাশীষ দত্ত, হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মহিউদ্দিন, একাডেমিক ডিরেক্টর প্রফেসর ডাঃ প্রকাশ কুমার চৌধুরী, ট্রেজারার লায়ন এস. জোহা চৌধুরী, এসোসিয়েট সেক্রেটারী লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু এবং উপ–পরিচালক ডাঃ শাবানা সুলতানা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅব্যাহতিপ্রাপ্ত উপাচার্যের অপেশাদার আচরণের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিজনেস ইনফিনিটির সভা ও বিজনেস কনফারেন্স