বন্যায় নিহতদের স্মরণে দারুসসুন্নাহ হাফেজিয়া মাদরাসায় দোয়া মাহফিল

| শনিবার , ২৪ আগস্ট, ২০২৪ at ১০:৩৭ পূর্বাহ্ণ

দেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর বাদুরতলার দারুসসুন্নাহ ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় এ দোয়া ও সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ শাহাজান, হাফেজ ইয়াসিনসহ অন্যান্যরা। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপু।

স্মরণকালের এই মহাদুর্যোগে যারা মৃত্যুবরণ করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন সকলের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে তিনি বলেন, দেশের এই দুর্যোগে ধর্ম–বর্ণ নির্বিশেষে সবাইকে যার যার সামর্থ্যমতো এগিয়ে আসতে হবে। দেশের বিত্তবানদের প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবেলায় সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এতে উপস্থিত ছিলেন কাপাসগোলা ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হাসান টিপু, চকবাজার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান লিটন, ফারুক, আলম, কামাল, সাইফু, হাবিব, জামাল, জয়নাল, নুরুল আবছার টিটু, জাকির, আলী হায়দার রানা, ফরহাদুল ইসলাম তারেক, ফাহিম, রহিত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যুবদল নেতৃবৃন্দ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে পানির নিচে ডুবে রয়েছে ৩ হাজার হেক্টর ধান ও সবজি ক্ষেত