থমকে গিয়েছে আমার যে পথ
সম্মুখে কেবল ঝাপসা কাচের দেয়াল
সময় করে হয়নি দেখা
রয়েছে কত সত্যি–মিথ্যের আড়াল।
আমার চলার পথের ধারে
হারিয়েছি কত প্রিয় চেনা মুখ।
ভালো–মন্দের দ্বন্দ্বে নিত্য
জড়িয়েছে ছোটো কিংবা বড়ো দুখ।
মিথ্যার মোহে আবিষ্ট থেকে
সত্যরে করেছি কেবল দূর–ছাই অবহেলা
ঝলমলে রোদ সরে গিয়ে
দিনান্তের অবসানে সাঙ্গ হলো খেলা।
আবছা চোখে এখন গুনি
ভিন্ন আদলে একই পায়ের ছাপ
ভাববার ফুসরত পাইনি কখনো
জীবন পরিক্রমায় করেছি কতো পাপ।














