আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মান্নানকে দেখতে হাসপাতালে অর্থ প্রতিমন্ত্রী

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৯ জুন, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় গত শুক্রবার বিকেলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি এম এ মান্নান চৌধুরীকে হাসপাতালে দেখতে গেলেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি। গতকাল শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নাক–কান–গলা বিভাগে চিকিৎসাধীন এম এ মান্নান চৌধুরীকে দেখতে যান তিনি।

এ সময় আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, ব্যবসায়ী মোজাম্মেল হক, সাবেক ছাত্রনেতা জিয়াউদ্দিন বাবলুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেল ৫টার পর বাজেট পরবর্তী স্বাগত মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের ২০ জনের বেশি আহত হয়।

পূর্ববর্তী নিবন্ধশান-এ-গাউছুল আজম মাইজভাণ্ডারী ফোরামের মাহফিল
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ায় ১২৩ বাংলাদেশি গ্রেপ্তার