চিটাগাং সিনিয়রস’ ক্লাবের ঈদ পুনর্মিলনী

| শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪ at ৯:১৪ পূর্বাহ্ণ

চিটাগাং সিনিয়রস’ ক্লাব লিমিটেডের ঈদ পুনর্মিলনী–২০২৪ গতকাল বৃহস্পতিবার ক্লাব ইউসিবি মিলনায়তনে উদযাপিত হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে ক্লাবের সদস্যবৃন্দ এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে।

ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ মানিক বাবলুর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস–প্রেসিডেন্ট মোঃ জাহিদুল ইসলাম (মিরাজ) ও কমিটি মেম্বারদের মধ্যে দিলদার আহম্মদ (দিলু), ডাঃ ভাগ্যধন বড়ুয়া, ফসিউল আলম তাসকিন, প্রফেঃ ডাঃ মোহাঃ রেজাউল করিম এবং সৌরিন দত্ত। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন আমন্ত্রিত শিল্পীবৃন্দ। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধশ্রমজীবীদের বিষয়ে সরকারের বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই