রোজা

মোহাম্মদ শামশুদ্দীন হেলাল | শনিবার , ১৬ মার্চ, ২০২৪ at ৪:৪৯ পূর্বাহ্ণ

রোজা রাখ আমার জন্য

প্রতিদান তার আমি,

রোজার শিক্ষায় জীবন গড়ো

ঈমান করো দামী।

ধৈর্য্য, ত্যাগের অমোঘ বাণী

রোজা নিয়ে আসে,

ইবাদত আর দান–খয়রাতে

থাকো দুঃখীর পাশে।

দশটি রোজা রহমতের

মাঝে মাগফিরাত,

শেষের দশে নাজাত মিলে

কদর পুণ্য–রাত।

ন্যায়–অন্যায় পরখ করে

সহজ পথে চলো,

মিথ্যা পথে ধ্বংস আসে

সদা সত্যি বলো।

ফিৎনা–ফ্যাসাদ নিন্দনীয়

কিংবা নতুন মত,

কোরআন–হাদিস সঠিক দিশা

নামাজ মুক্তির পথ।

পূর্ববর্তী নিবন্ধরমজান মাসে বাজারে অসহনীয় দাম নিয়ন্ত্রণ চাই
পরবর্তী নিবন্ধমোটরসাইকেল দুর্ঘটনা