আইআইইউসি ইলার নির্বাচন সম্পন্ন

| বুধবার , ৩১ জানুয়ারি, ২০২৪ at ৯:৩৬ পূর্বাহ্ণ

আইআইইউসির আইন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ইলা) নির্বাচন সংগঠনের অস্থায়ী অডিটোরিয়ামে গত শনিবার সম্পন্ন হয়। নির্বাচনে মো. আশরাফ ছিদ্দিকি সভাপতি ও মোহাম্মদ লোকমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার সুলতান মোহাম্মদ অহিদ, নির্বাচন কমিশনার আলী আকবর ও অনুপ আইচ টিটুর পরিচালনায় নির্বাচনে মো. ইলিয়াছ লিটন সিনিয়র সহ–সভাপতি, মিরাজ উদ্দিন সহ–সভাপতি, এইচএস সোহরাওয়ার্দী যুগ্ম সম্পাদক, কামরুল হাসান ভূ্‌ঞা সাংগঠনিক সম্পাদক, শেখ মোস্তফা রহমান সহ–সাংগঠনিক সম্পাদক, আব্দুর রহমান অর্থ সম্পাদক, সোয়াইবুল ইসলাম সহ–অর্থ সম্পাদক, ওমর হাসান প্রচার সম্পাদক, নুরুল আনোয়ার সাংস্কৃতিক সম্পাদক, জোবাইরুল আলম তথ্য ও প্রযুক্তি সম্পাদক, শাহিদা নুর মহিলাবিষয়ক সম্পাদিকা, তৌহিদুর ইসলাম, আব্দুর হান্নান, তারেক আজিজ, ইরফানুল হক, রুবেল পারভেজ, আব্দুল খালেক, মুছা কলিমুল্লাহকে সদস্য নির্বাচিত হন।

নির্বাচন পরিদর্শন করেন জেলা পিপি অ্যাড.শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. এএসএম বজলুর রশিদ মিন্টু, অ্যাড. আবু মোহাম্মদ হাশেম, অ্যাড. এইচএম জিয়াউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশালাকৃতির হাতিটি এসে বাড়িঘর ভেঙে দিল রাতে
পরবর্তী নিবন্ধরমনা আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভা