বিদেশী অস্ত্রসহ রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০২৪ at ৯:৩০ পূর্বাহ্ণ

বিদেশী পিস্তল, গোলাবারুদসহ ১রোহিঙ্গাকে আটক করেছে ১৪ এপিবিএন পুলিশ। গত রোববার উখিয়ার ১৮ নম্বর ক্যাম্প থেকে মুজিবুর রহমান (২৩) নামের এ রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ৫ রাউন্ড রাইফেলের গুলি এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গতকাল সোমবার ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানিয়েছেন, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুজিবুর রহমান (২৩) কে আটক করা হয়। সে উখিয়ার ক্যাম্প–১৮ এর মো. রফিকের ছেলে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন জানিয়েছেন, ধৃত আসামীকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয় ।

পূর্ববর্তী নিবন্ধবেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত
পরবর্তী নিবন্ধ৫০০ শীতার্তকে শীতবস্ত্র দিলেন চসিক মেয়র রেজাউল