তালসরা দরবারের বার্ষিক ওরশ ২৯ জানুয়ারি

| সোমবার , ২২ জানুয়ারি, ২০২৪ at ৮:৪৬ পূর্বাহ্ণ

আগামী ২৯ জানুয়ারি (সোমবার) আনোয়ারা তালসরা দরবার শরীফের বার্ষিক ওরশ–উন নবী (সঃ) অনুষ্ঠিত হবে। এতে সকল ভক্তদের উপস্থিত থাকার জন্য আহ্‌বান করা হয়েছে। ওরশে কর্মসূচির মধ্যে রয়েছে, বাদে ফজর খতমে কোরআন শরীফ বাদে আছর প্রখ্যাত ইসলামী চিন্তাবিদগণ কর্তৃক মূল আলোচনা ওয়াজ মাহফিল।

বাদে এশা ওয়াজ মাহফিল–মিলাদ, দেশ ও জাতির কল্যাণে বিশেষ করে মহামারি করোনা মুক্তির জন্য বিশেষ দোয়া। মোনাজাত পরিচালনা করবেন তালসরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আশেকে রাসুল হযরত আহমদ ছফা। মোনাজাত শেষে মিলাদে অংশগ্রহণকারী সবার মাঝে তাবারুক বিতরণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা গাজী শেরে বাংলার (রহ.) বার্ষিক ওরশ ২৪ জানুয়ারি
পরবর্তী নিবন্ধমিনু রাণী দত্ত