সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম এফবিসিসিআইয়ের পুঁজিবাজার স্থায়ী কমিটির চেয়ারম্যান মনোনীত

| সোমবার , ১৫ জানুয়ারি, ২০২৪ at ৯:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিমকে এফবিসিসিআইয়ের পুঁজিবাজার ও বন্ড সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এবং বোর্ড আসিফ ইব্রাহিমকে ২০২৩–২০২৫ মেয়াদে এই পদের জন্য মনোনীত করেছেন। ৫২ সদস্যের এই স্থায়ী কমিটিতে রয়েছেন পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানসমূহ, ব্রোকারস, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিসমূহ, ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং দেশের স্বনামধন্য ব্যবসায়ীরা। গঠিত কমিটিটি বাংলাদেশের ব্যবসায়ী সমপ্রদায় ও পুঁজিবাজারের মধ্যে ঘনিষ্ঠ ও সুদূর প্রসারি সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছাদ বাগানে কাজ করার সময় পড়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
পরবর্তী নিবন্ধচকরিয়ার গভীর রাতে চিংড়িঘের দখলের চেষ্টা