বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক রানা বিশ্বাস গতকাল বুধবার রাত ৮টায় নগরীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি এবং চট্টগ্রাম মহানগর কমিটি গভীর শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে। প্রেস বিজ্ঞপ্তি।













