সুমন দাশগুপ্ত

| মঙ্গলবার , ২১ নভেম্বর, ২০২৩ at ৮:০৫ পূর্বাহ্ণ

লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম–চট্টগ্রামের সহ–অর্থ সম্পাদক সুমন দাশগুপ্ত (৪৫) গতকাল সোমবার ভোররাতে নগরীর গোসাইলডাঙ্গাস্থ নিজ বাসায় ব্রেইন স্ট্রোক করে পরলোকগমন করেন। তিনি মা, স্ত্রী, ১ পুত্র ও ১কন্যাসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল দুপুরে গোসাইলডাঙ্গা শ্মশান কালীবাড়ির মহাশ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম–চট্টগ্রাম সভাপতি শিবু প্রসাদ দত্ত, সাধারণ সম্পাদক অধ্যাপক ভবরঞ্জন বণিক, সজল দত্ত প্রমুখ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার–পরিজনের প্রতি সমবেদনা জানান।প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুদকের মামলায় দণ্ডিত গৃহবধূ হাই কোর্টে খালাস
পরবর্তী নিবন্ধনুর মোহাম্মদ