জেগে ওঠো

অভি ওসমান | মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

জেগে ওঠো ভয়ংকর এই শীতনিদ্রা ঝেড়ে

ঐ দেখো দানোর এটম আসছে কেমন তেড়ে

ফুৎকারে তার মানব এখন বড্ড অসহায়

বিশ্ববিবেক বলতে বুঝি কোনো কিছু নাই।

যার আছে এই এটম দানব নাই তার বোধ

থামাতে চাও ওদের থাবা?

– এটমই তার রোধ;

ওদের ভয়ে দেখো বিশাল জাতিসংঘ কাঁপে

বসুধাও ঠিক যাচ্ছে গলে ওদের ভয়াল ভাপে।

বাঁচতে চাইলে অসার চিন্তা ছলাৎ ছেড়ে দাও

শক্তির এই মহাযজ্ঞ কবুল করে নাও

এটম বলে বলীয়ান হও — নিরাপদে থাক;

অসুর রুখে বসুর বুকে শান্তি –সুধা মাখ।

পূর্ববর্তী নিবন্ধআলু, পেঁয়াজের অগ্নিমূল্য এবং সিন্ডিকেট প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধঅর্জন অক্ষুণ্ন রাখুন